
ডেস্ক রিপোর্ট: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের (এমপি) তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করবে সংস্থাটি।
সোমবার (০৩ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান।
তিনি বলেন, আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে ওনাদের কাছে অনুরোধ করেছি, যেন ভোটার তালিকাটা ওনারা দেন।
ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল এ জিনিসগুলো নিয়ে আলোচনা হবে।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন।
সেই পদেই এখন ভোটের প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন।
তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।
জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসি সচিব বলেন, এনআইডি নিয়ে কমিটি করা হয়েছে। কিন্তু কমিটির রিকমেন্ডেশনগুলো এখনো ক্রিস্টালাইজ করা হয়নি। ব্রড ফ্রেম অফ রেফারেন্সে আলোচনাটা করা হয়েছে। কিন্তু এসওপিটা (SOP) করা হয়নি, কী কী জিনিস তারা দেখবে। যাতে কোনো রকমের অসংগতি না থাকে। আমি একটা পুরা ব্রিফিং দেবো সামগ্রিক বিষয় নিয়ে।
তিনি সচিব বলেন, গতকাল এক ভদ্রলোক এসেছেন জন্ম তারিখ সংশোধনের জন্য। উনি যে বয়সটা চাচ্ছেন ২০০৮ (ডিসেম্বর), তাহলে ২০০৮-এর যেই কাঙ্ক্ষিত বয়সটা চাচ্ছেন সেই অনুযায়ী দেখা যায়, উনি সাত বছর চার মাস বয়সে ভোটার হয়েছেন। তাহলে সাত বছর চার মাসের একজনকে ভোটার হতে হবে? এটা না করে দিলে আমরা অপরাধী, তো আমার কিছু বলার নেই।
সব ডকুমেন্টে তথ্যের মিল থাকার বিষয়ে ইসি সচিব বলেন, পাসপোর্ট হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট (travel document), এনআইডি হচ্ছে ন্যাশনাল ডকুমেন্ট (national document)। বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশনের (Birth and Death Registration) সার্টিফিকেটের ওপর আমরা নির্ভরশীল, আমাদেরটার ওপর নির্ভরশীল পাসপোর্ট। তো একটা চেইন (chain) আছে।
মন্তব্য করুন