
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল ইসলাম খান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফির আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. জয়নাল আবদীন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল ‘পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ।’
বক্তারা বলেন, পরিবার থেকেই সততা, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা শুরু হয়। মূল্যবোধের চর্চা জোরদার করা গেলে দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
মন্তব্য করুন