
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন তালুকদারকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইমিগ্রেশনের ‘স্টপলিস্টে’ তালিকাভুক্ত হওয়ায় তাকে আটক করা হয় বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান।
আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সুভল্লা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে।
ওসি সাইফুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন