বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ আগস্ট ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে হাসপাতালের বেজমেন্টের সেন্ট্রাল অক্সিজেন লাইনে গ্যাস স্ফুলিঙ্গের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সাথে সাথে গোটা হাসপাতাল ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও রেড ক্রিসেন্ট সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

প্রথমেই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নিরাপত্তার সাথে দ্রুত উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ প্রায় দুইঘণ্টা চেষ্টার পর আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। একই সাথে হাসপাতালজুড়ে ছড়িয়ে পড়া ধোঁয়াও নিয়ন্ত্রণে এসেছে।

তবে, অগ্নিকাণ্ডে ধোয়ায় এবং হুড়োহুড়িতে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বেশ কয়েকজন স্বজন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ধোয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে। কাজ শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০