বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ আগস্ট ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরা কারাগারের জেল সুপার ও চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে কারাবন্দি শুকুর আলীর পরিবারের নিকট থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

কারাবন্দি শুকুর আলী জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে।

জানা গেছে, গত ২৮ জুলাই রতনপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মিলন কারাবন্দি শুকুর আলীর স্ত্রীকে মোবাইলে তার স্বামী কারাগারে স্ট্রোক করেছে বলে একটি নাম্বার দিয়ে জেল সুপার ও চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলেন।

পরিবারের সদস্যরা ওই নাম্বারে যোগাযোগ করলে চিকিৎসক পরিচয় দিয়ে শুকুর আলীর চিকিৎসার জন্য দ্রুত টাকা পাঠাতে বলেন এবং টাকা না পাঠালে তাকে বাঁচানো সম্ভব হবে না বলে জানান।

তাদেরকে বলা হয়, শুকুর আলীর চিকিৎসার জন্য সরকারিভাবে ৪০ হাজার টাকা দেয়া হবে, বাকি টাকা নিজেদেরকে দিতে হবে। এ খবর তার দুবাই প্রবাসী ভাইকে জানালে গ্রাম পুলিশ মিলনের মাধ্যমে ০১৭০৫৮৭০৮৩৭ নাম্বারে ৩ দফায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা পাঠায় শুকুর আলীর পরিবার। টাকা পাঠানোর পর নাম্বরটি বন্ধ করে দেওয়া হয়। পরে ওই নাম্বারে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এতে সন্দেহ হলে পরিবারের সদস্যরা সাতক্ষীরা জেলা কারাগারে গিয়ে শুকুর আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে গিয়ে তারা জানতে পারেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং কখনো অসুস্থ হননি।

ভুক্তভোগী পরিবারের দাবি, জেলা কারাগার কর্তৃপক্ষও তাদের জানিয়েছে, চিকিৎসার খরচ চেয়ে কারাগার থেকে কোনো ফোন করা হয়নি।

পরে এ ঘটনায় গ্রাম পুলিশ মিলনসহ ঐ চক্রটির বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে গ্রাম পুলিশ মিলন বলেন, কালীগঞ্জ থানার এস আই হেকমত পরিচয়ে একজন আমাকে ফোন করে বলেন মোবাইলটি দ্রুত শুকুর আলীর বাড়িতে নিয়ে যাও, সে জেলখানায় স্ট্রোক করেছে। ঐ কথা শুনেই আমি দ্রুত শুকুর আলীর বাড়িতে গিয়ে বিষয়টি জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০