বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ জুন ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আবু ছালেক (৪০) নামে এক ব্যক্তির মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী আবু ছালেক উপজেলার কুলিয়া ইউনিয়নের খাসখামার গ্রামের মৃত সাবুর আলীর ছেলে।

বুধবার গভীর রাতে ‍‍‍‍দুর্বৃত্তরা ওই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। এঘটনায় ভুক্তভোগী ঘের মালিক আবু ছালেক বাদী হয়ে সন্দেহভাজন ৬ জনের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খাসখামার বিলে প্রায় ৫ বিঘা জমির দুটি মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছিলেন আবু ছালেক। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মাছের ঘেরে খাদ্য দিয়ে বাড়িতে চলে যান। বুধবার সকালে ঘেরে গিয়ে চাষকৃত মাছ মরা অবস্থায় পানিতে ভাসতে দেখেন।

অভিযোগে তিনি আরও বলেছেন, সাম্প্রতিক সময়ে খাসখামার গ্রামের তবারক গাজীর ছেলে মাহবুবুর রহমান, সুরত আলীর দুই ছেলে সরোয়ার হোসেন ও আব্দুর রাজ্জাক, মৃত কাছিম উদ্দিনের দুই ছেলে আব্দুল লতিফ গাজী ও আব্দুস সামাদ এবং আইয়ুব আলী গাজীর স্ত্রী আঞ্জুয়ারা খাতুনের সাথে ঘের মালিক আবু ছালেকের বিরোধে চলে আসায় বিবাদীরা বিভিন্ন সময়ে তার ক্ষতি সাধনের হুমকি দিয়ে আসছিল। এঘটনায় থানায় অভিযোগ দায়েরের মাধ্যমে তিনি সু-বিচারের আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, প্রায় মাসখানেক আগেও তার মৎস্য ঘের বিষ প্রয়োগ করে চাষকৃত মাছ নিধন করেছিল দুর্বৃত্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১০

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১১

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

১২

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

১৩

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৪

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১৫

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১৬

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১৭

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৯

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

২০
error: Content is protected !!