বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ এপ্রিল ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ৫ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি সুলতানা কামালের

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কর্মরত পাঁচ সাংবাদিকের নামে হয়রানিমূলক চাঁদাবাজি মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ভুয়া বিএসটিআই নিবন্ধন ব্যবহার করে সেমাই বাজারজাত করা নিয়ে সংবাদ পরিবেশনের জেরে সাতক্ষীরায় স্থানীয় পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হওয়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে পাশাপাশি অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

সুলতানা কামাল বলেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করে দেশের জনগণকে ও সরকারের বিভিন্ন পর্যায়ে তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের বক্তব্য ও প্রয়োজনীয়তাসমূহ এবং সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা সম্পর্কে নীতিনির্ধারকদের অবহিত করছে। এমএসএফ আরো মনে করে হয়রানিমূলক মামলা দিয়ে গণমাধ্যম কর্মীদের কণ্ঠরোধ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, যা শুধু মাত্র দুঃখজনকই নয়, বরং সংবাদপত্র ও সাংবাদিকের স্বাধীনতারও পরিপন্থী। সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে এমন পরিবেশ তৈরি করা, গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার ক্ষেত্রে ঘটনাসমূহের প্রভাব বিবেচনায় সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমএসএফ জোর দাবি জানাচ্ছে।

প্রসঙ্গত, সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরায় কর্মরত পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন জেলার তালার শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ম্যানেজার জহর আলী সরদার।

মামলায় ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, সাতক্ষীরার দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ ও সাতক্ষীরার দৈনিক কালের চিত্রের পাটকেলঘাটা প্রতিনিধি শাহীন বিশ্বাসকে আসামি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০