বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৩, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছেলেরা সফল মেয়েদের সঙ্গে প্রেম করতে ভয় পায়

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দেশের গণ্ডি পেড়িয়ে ওপার বাংলাতেও নিয়মিত কাজ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা এই নায়িকা।

তারকাদের জীবনে প্রেম নিয়ে ভক্তদের ব্যাপক আগ্রহ থাকে। অনেকে বিষয়টি নিয়ে লুকোচুরি করলেও ফারিয়া সেই পথে হাঁটেননি। তিনি বরাবরই সম্পর্কের কথা স্বীকার করে এসেছেন। সত্যিটাই ভক্তদের জানিয়েছেন।

সম্প্রতি এই নায়িকার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেছে। প্রেমিকের সঙ্গে বাগদানের খবর দেওয়ার কয়েক মাস পরই জানান, তারা সেই সম্পর্ক থেকে বেড়িয়ে এসেছেন।

বাগদান ভেঙে যাওয়ায় বর্তমানে সিঙ্গেল হিসেবেই জীবন কাটাচ্ছেন ফারিয়া। নতুন কোনো সম্পর্কেও জড়াননি তিনি। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে নুসরাত বলেন, ‘নতুন প্রেমে পড়িনি, তবে চেষ্টা করছি না, ঠিক সেটাও নয়। আমিও তো মানুষ। অবশ্যই প্রেমে পড়তে চাই।’

নায়িকা মনে করেন, সফল মেয়েদের সঙ্গে প্রেম করতে ছেলেরা ভয় পায়। সেটা নুসরাত ফারিয়া হলে আরও। অভিনেত্রী বলেন, ‘বর্তমান যুগটা আমার কাছে অদ্ভুত মনে হয়। এ যুগের প্রেমের ব্যাকরণ বুঝতেই মনে হয় আমার অর্ধেক বয়স চলে যাবে। এমনিতেই সফল মেয়েদের সঙ্গে ছেলেরা প্রেম করতে একটু ভয় পায়, আর তার মধ্যে যদি নুসরাত ফারিয়া হয়, তা হলে তো ঝামেলাই।’

এদিকে সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া বলেন, ‘একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধুমাত্র ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না…।’

নায়িকার এমন বক্তব্যের পর ভক্তরাও তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ নুসরাত ফারিয়ার প্রেমিক হওয়ার আগ্রহ-ও প্রকাশ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০