বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ জুন ২০২৪, ২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় পুতিন

নিউজ ডেস্ক | রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ বছর পর দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন।

বুধবার (১৯ জুন) পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিক সাক্ষাতে দুই রাষ্ট্রপ্রধান যথেষ্ট আবেগঘন ছিলেন। বিমানবন্দরে নামার পর কিম জং উন রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান।
বুধবার তাদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে।

উত্তর কোরিয়ার প্রশাসন জানিয়েছে, তাদের বিশ্বাস, এই আলোচনার ফলে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে।

এর আগে, উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করেছে রাশিয়া।

এদিকে ওয়াশিংটন অভিযোগ করে বলেছে, পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র দিয়েছে। এর বিনিময়ে উত্তর কোরিয়ার মহাকাশ গবেষণায় সাহায্য করেছে রাশিয়া।

এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমাদের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার অধিকার আছে। এটি কারো উদ্বেগের কারণ হওয়া উচিত নয়। উত্তর কোরিয়া আমাদের বন্ধু দেশ, যাদের সঙ্গে আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করছি।

সূত্র: ডয়চে ভেলে, ছবি: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

১

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

২

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৩

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৪

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৫

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৬

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৭

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৮

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১০

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১১

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১২

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৩

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৪

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৫

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৬

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৭

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৮

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

১৯

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

২০