বাংলাদেশ, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৪, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জরায়ুমুখে ক্যানসার রোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু ২৪ অক্টোবর

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ১৮ দিনব্যাপী এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন) টিকাদান ক্যাম্পেইন শুরু করে আগামী ২৪ অক্টোবর।

ক্যাম্পেইনে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখে ক্যানসার রোধে এক ডোজ এইচপিভি টিকা দেয়া হবে।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাস।

এর আগে জরায়ু ক্যান্সার সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন করেন সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত এসআইএমও ডা. রাশেদ উদ্দীন মৃধা।

সভায় উল্লেখ করা হয়, প্রতি বছর দেশে প্রায় সাড়ে ১১ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়। যার মধ্যে প্রায় ৪০ শতাংশ মৃত্যুবরণ করেন। ভবিষ্যত জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকির এ বিষয়কে বিবেচনায় নিয়ে আগামী ২৪ অক্টোবর থেকে ১০ হতে ১৪ বছর বয়সী কিশোরীদের (এইচপিভি) টিকা দেয়া হবে।

সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, সমাজে সেবা কর্মকর্তা আরিফুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের মিনা হাবিব, শ্যামনগর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান, উপজেলা ইমাম সমিতির মাওলানা আব্দুল খালেক, এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় উৎপাদিত আমন বীজের কদর দেশজুড়ে: ২২ অঞ্চলে যাচ্ছে ৯৫২ টন বীজ

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রাণ গেল ৬ জনের

পাইকগাছায় ফায়ার সার্ভিস ও বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের স্থান পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ

পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, কে হতে পারেন মুখ্যমন্ত্রী?

উপজেলা হাসপাতালে পৃথক বার্ন ইউনিট চালুর দাবি

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: শামা ওবায়েদ

সাতক্ষীরায় ইয়ুথ কানেক্ট সামিট

প্রথম নির্বাচনেই চমক, মুখ্যমন্ত্রী হতে পারেন বিজয়

গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

১০

নির্বাচন কমিশন গঠন করল বিসিবি

১১

হাম ও উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

১২

শ্যামনগরে অপহরণের ২ দিন পর কৃত্রিম প্রজনন কর্মী উদ্ধার, আটক ৩

১৩

শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৪

আমাকে ফোন করে হুমকি দেন সাবেক প্রেসসচিব শফিক: মহিউদ্দিন সরকার

১৫

সুন্দরবনে ২ মৌয়াল ও জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

১৬

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

মে মাসে ঘূর্ণিঝড়ের আভাস, থাকবে তীব্র তাপপ্রবাহ

১৮

টাইগার পয়েন্টের তার চুরি, আটক ৪

১৯

শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705