বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৪, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্মৃতি সততই সুখের

খগেন্দ্র নাথ দাশ

শতবর্ষী একটি বিদ্যালয়, যে বিদ্যালয় শিক্ষাকে সূতিকাগৃহে মাতৃস্তন্য পান করিয়ে কৈশোর জয়টিকা দিয়ে যৌবনের তীর্থপথে পাঠিয়েছে। আমার শিক্ষকতা জীবনে সেই বিদ্যালয়ের সভাপতি হিসেবে পেলাম স. ম আলাউদ্দীন ভাইকে ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত। যদিও ইতঃপূর্বে ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির পদ অলংকৃত করেছিলেন। ১৯৮০ সালে এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করা তরুণ শিক্ষক আমি। একজন বহুমাত্রিক, বিদ্বান, দানশীল, বিচক্ষণ, বিদ্যোৎসাহী ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী যোগ্য রাজনীবিদ ব্যক্তিই হলেন বিদ্যালয়ের সভাপতি।

একটু পেছনের দিকে তাকাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে। টাকী (পশ্চিমবঙ্গ, ভারত) মুক্তিযোদ্ধা ক্যাম্পে আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু প্রয়াত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সাথে আমি থাকতাম। সেখানে আমি দু’একবার স. ম আলাউদ্দীন ভাইকে দেখেছি। ঝাঁকড়া-বাবরি দোলানো চুল, টগবগে এক মানুষ, একজন সম্মোহনকারী বক্তা। কিন্তু তখন কথা বলার সুযোগ হয়নি। ১৯৭২ পরবর্তী সময়ে অনেকবার তাঁর বাড়িতে যাওয়া এবং কথা বলার সুযোগ পেয়েছি। খুবই স্নেহভাজন ছিলাম ওনার।

ওনাকে অনেকদিন ধরে কাছ থেকে দেখার বা কথা বলার সুযোগ পেয়েছি। যখন উনি আমার শিক্ষকতা সময়ে বিদ্যালয়ের সভাপতি ছিলেন (১৯৯১-১৯৯৫) ওনার দেয়া দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। উনি ছিলেন আমাদের বন্ধু-অভিভাবক। সৎ ও যোগ্য নেতৃত্বের গুণে তিনি বিদ্যালয়টিকে অনেক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

আমাদের চারপাশের মানুষ যখন নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থে ব্যস্ত, পরশ্রীকাতরতায় উদ্গ্রীব, বাড়ছিল প্রতিহিংসা, ঘটছিলো হানাহানি, কাটাকাটি-এই শূন্যতা ও প্রতিহিংসা কিছুটা হলেও পূরণ করার ক্ষমতা তাঁর ছিল, তিনি ছিলেন দিক নির্দেশনার অগ্রদূত। আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ী সেই মানুষটি অকস্মাৎ ১৯ জুন, ১৯৯৬ আততায়ীর গুলিতে নিস্তব্ধ-নিষ্প্রাণ হয়ে গেলেন। সুখস্বপ্ন অন্তর্হিত হলো। সমাজ, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে যাঁর প্রয়োজন ছিলো অনস্বীকার্য, তাঁকে আমরা হারালাম। কিন্তু কীর্তিমানের মৃত্যু নেই। তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন, জ্বলজ্বল করছেন। নয়ন সম্মুখে তিনি না থাকলেও নয়নের মাঝখানে ঠাঁই করে নিয়েছেন।

আজকে সুযোগ পেয়ে এই মহান মানুষটি- যিনি রূপোর চেয়ে রূপ, রূপের চেয়ে রুচি এবং রুচির চেয়ে ঋদ্ধিকে ভালোবেসেছিলেন- তাঁকে বিনম্র প্রণতি জানাই। তাঁর কর্মময় জীবনের সুখস্মৃতি ও আদর্শকে ধারণ করার প্রত্যয় জানিয়ে শেষ করছি।

লেখক : শিক্ষক

(তানজির কচি সম্পাদিত ও ম্যানগ্রোভ প্রকাশিত স্মারকগ্রন্থ দীপ্ত আলাউদ্দীন থেকে উদ্ধৃত)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!