বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ জুন ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিলনাড়ুতে বিষাক্ত মদপানের ঘটনায় ৫৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কল্লাকুরিচিতে বিষাক্ত মদপানের ঘটনায় এ পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে। সপ্তাহের শুরুতে এই মর্মান্তিক ঘটনাড় পর থেকে অনেক রোগী চিকিৎসাধীন থাকায় সংশ্লিষ্ট গ্রাম থেকে প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

জেলা কালেক্টর প্রশান্ত এমএস স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৯ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ঘটনায় মূল সন্দেহভাজনদের একজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে তামিলনাড়ু পুলিশ। পুলিশ মনে করে গ্রেপ্তার চিন্নাদুরাই করুণাপুরম গ্রামে চোলাই মদ সরবরাহ করেছিলেন। খবর এনডিটিভি

কল্লাকুরুচি জেলায় গত মঙ্গলবার (১৮ জুন) একাধিক মানুষ বুটলেগ অ্যালকোহল কিনে পান করেছিলেন। যাদের অধিকাংশই শ্রমিক শ্রেণির। একাধিক মানুষের বমি, ডায়রিয়া, পায়খানা, পেটে ব্যথা, চোখ জ্বালা করাসহ নানা উপসর্গ দেখা দেয়।

এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তও চলছে ব্যাপক হারে। অবহেলার দায়ে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও রাজ্যের নিষেধাজ্ঞা প্রয়োগকারী শাখার দশ সদস্যকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

ব্যাকস্ট্রিট ডিস্টিলারি থেকে বুটলেগ অ্যালকোহল পান করে ভারতে প্রতি বছর বহু লোক মারা যায়। বুটলেগাররা প্রায়ই মদে মিথানল যোগ করে এর শক্তি বাড়ানোর জন্য। যা একটি অত্যন্ত বিষাক্ত অ্যালকোহলে পরিণত হয়। এমনকি এটি অল্প পরিমাণে পান করলেও মিথানলের কারণে অন্ধত্ব, লিভারের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!