বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ মার্চ ২০২৪, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাইয়ের মাথা ফাটানোর পর পাও গুড়িয়ে দিল সহোদররা

মাহমুদুল হাসান শাওন: পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে জিল্লুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটানোর পর একটি পা-ও ভেঙে গুড়িয়ে দিয়েছে সহোদররা।

শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামে সংঘবদ্ধ এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেসময় জিল্লুর রহমানের পাশাপাশি তার স্ত্রী বিলকিস নাহার (৩৮) কে-ও মারপিট করেন হামলাকারীরা। আহত জিল্লুর রহমান ঘোনা গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।

রক্তাক্ত অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে জিল্লুর রহমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেন স্বজনরা। এসময় উপুর্যপুরি পিটুনিতে ভেঙে গুড়িয়ে যাওয়া জিল্লুরের বাম পায়ের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বা ঢাকায় অন্য কোন বিশেষজ্ঞ অর্থপেডিক সার্জনের কাছে নেয়ার পরামর্শ দেন।

এছাড়া তাৎক্ষণিক জিল্লুর রহমানের মাথায় একাধিক সেলাই দিয়ে রক্তক্ষরণ বন্ধ করেন চিকিৎসকরা।

আহতের স্ত্রী দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের জাকাত বিশ্বাসের মেয়ে বিলকিস নাহার বলেন, তাদের দাম্পত্য জীবনে কোনো পুত্র সন্তান হয়নি। দুটি কন্যা সন্তান নিয়েই তারা সুখে সংসার করছিলেন। তার শ্বশুরের রেখে যাওয়া বিপুল সম্পত্তির স্বত্ব মোতাবেক স্বামী জিল্লুর রহমান ও তার অপর ৬ ভাই এবং ৬ বোন অংশীদার। কিন্তু তার স্বামী জিল্লুর রহমানের অংশের জমি বারবার বলা সত্ত্বেও বুঝিয়ে না দিয়ে অপর ৬ ভাই কামরুজ্জামান, খায়রুল ইসলাম, আব্দুর রফিক, বদরুজ্জামান, রবিউল ইসলাম ও এনামুল হোসেন জবরদখল ও আত্মসাতের পায়তারা করে আসছেন। কয়েক মাস আগে আর্থিক অনটনের কারণে তার স্বামী বণ্টননামা মোতাবেক নিজের অংশের থেকে ৩ শতক জমি প্রতিবেশি আফসার উদ্দীনের ছেলে মোস্তাফিজুর রহমান বাবলুর কাছে বিক্রি করেন। এখানেই বাঁধে বিপত্তি। তারপর থেকে স্বামী জিল্লুরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল অপরাপর ৬ ভাই।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে কামরুজ্জামান, খায়রুল ইসলাম, আব্দুর রফিক, বদরুজ্জামান, রবিউল ইসলাম, এনামুল হোসেন ও ভাতিজা আইজুল ইসলাম জোরপূর্বক তাদের বাড়িতে ঢুকে স্বামী জিল্লুর রহমানকে টেনে হিচড়ে রাস্তার ওপর নিয়ে লোহার রড এবং বাঁশ ও কাঠের লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। সেসময় বিলকিস নাহার তার স্বামীকে বাঁচাতে গেলে তাকেও পেটায় হামলাকারীরা। একপর্যায়ে স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।

এদিকে এ ঘটনার দু’দিন আগেই জিল্লুর রহমানের কাছ থেকে জমি ক্রেতা প্রতিবেশি আফসার উদ্দীনের ছেলে মোস্তাফিজুর রহমান বাবলু (৬০) কে পিটিয়ে তারও একটি পা ভেঙে গুড়িয়ে দেয় হামলাকারীরা। বর্তমানে মোস্তাফিজুর রহমান বাবলুও সাতক্ষীরা সদর হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এ ঘটনায় ভিকটিমের ভাই ইমরান হোসেন সবুজ বাদী হয়ে জিল্লুরের ৬ ভাইকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা (নং-৪১) দায়ের করলেও অদ্যাবধি মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হামলাকারীরা দ্বিতীয় দফায় আবারও এ সন্ত্রাসী হামলার সুযোগ পেয়েছে বলে অভিযোগ ভিকটিম পরিবার দু’টির।

এরিপোর্ট লেখা পর্যন্ত আহত জিল্লুর রহমানের পরিবারের পক্ষ থেকে হামলাকারী অপর ৬ ভাইসহ অন্যান্যদের আসামি করে সাতক্ষীরা সদর মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার সাব ইন্সপেক্টর ও দু’দিন আগে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হাসান বলেন, জমিজমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ চলে আসছিল। দু’দিন আগেই সেখানে জমির ক্রেতাকে মারপিটের ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি নতুন করে এক ভাইকে অপর ৬ ভাই মিলে পেটানোর ঘটনায় ভিকটিম পরিবারকে থানায় এজাহার দিতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

১

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

২

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

৩

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

৪

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৫

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৬

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৭

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৯

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১০

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১১

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১২

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১৩

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১৪

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৫

মানব পাচার প্রতিরোধে সভা

১৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৭

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৮

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৯

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

২০