বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ জুন ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করেছে সৌদি আরব। দেশটি এবার ওমরাকারীদের জন্য ই-ভিসা চালু করেছে।

ওমরাহ পালনের জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিরা ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ অ্যাপের মাধ্যমে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে ভিসা। ওমরার ভিসার মেয়াদ ৩০ থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এ ছাড়া এ ভিসার জন্য স্বাস্থ্য পরীক্ষারও প্রয়োজন হবে না।
এমনকি নারীদের জন্য পুরুষ অভিভাবকের বাধ্যবাধকতাও আর থাকছে না।

আরব নিউজ জানিয়েছে, নতুন ব্যবস্থায় আরবি ক্যালেন্ডারের প্রথম দিন ১ মহররম তথা ১৯ জুলাই থেকে ওমরাহ পালন করতে পারবেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের সেবার মান বাড়াতে এবং তাদের সৌদিতে প্রবেশ আরও সহজ করতে ই-ভিসা চালুসহ অন্যান্য সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় বলছে, ওমরাহ প্রক্রিয়া সহজ, উন্নত মানের সেবা এবং পুণ্যার্থীদের সৌদির সাংস্কৃতিক ও ধর্মীয় অভিজ্ঞতা সহজলভ্য করার লক্ষ্যে সৌদি ভিশন-২০৩০-এর অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। হজ পালনে যোগ্য ব্যক্তিরা সহজেই নুসুক অ্যাপের মাধ্যমে তাদের ওমরাহ পালনের পরিকল্পনা সাজাতে পারবেন।

মক্কা ও মদিনায় আসা মুসলমানদের স্বাগত জানানোর প্রক্রিয়া সহজ করতে নুসুক অ্যাপ ব্যবহার করা হয়। এখন থেকে এ অ্যাপের মাধ্যমে ই-ভিসার আবেদন করতে পারবেন ওমরাকারীরা। এ ছাড়া অ্যাপটিতে পরিবহন, আবাসনসহ বিভিন্ন সেবাও মিলবে প্ল্যাটফরমটিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!