বাংলাদেশ, সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৭ জুন ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ম্যানেজিং কমিটির নির্বাচনে হেরে শিক্ষককে মারপিট

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে হেরে এক শিক্ষককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পাইকগাছা হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফকিরাবাদের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আহত শিক্ষক মাহমুদ হোসেন (৬০) জানান, আমি ১৪৫ নম্বর ফকিরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় ফকিরাবাদ-শান্তা নুরুল হক দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে শাহিন গাজী নামে এক ব্যক্তি অভিভাবক পদে নির্বাচন করেন। আমাকে শাহিন তার পক্ষ কাজ করার জন্য বলেছিলেন। আমি তাকে বলি আমি শিক্ষক কারো পক্ষে কাজ করাটা ঠিক হবে না। এতে সে আমার উপরে অখুশি হয়। সোমবার ছিলো শান্তা মাদ্রাসার অভিভাবক নির্বাচন। শাহিন অভিভাবক পদে নির্বাচন করে পরাজিত হয়। আমি সোমবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি আসছিলাম। ফকিরাবাদ গাজী বাড়ির সামনে আসলেশাহিন, মাইন, রাজিব, বাবুল ও নজরুল অতর্কিতভাবে আমাকে মারপিট করে আহত করে। এসময় এলাকার লোকজন আমাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে শাহিন গাজী জানান, আমরা তাকে মারিনি। রাতে কে বা কারা মেরেছে আমি জানি না।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, শিক্ষকের মারপিটের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা অফিসে সংঘর্ষ, এটিওসহ আহত ৯

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি নতুন হত্যা মামলায় গ্রেপ্তার, জামিন না’মঞ্জুর

কয়রায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও গাছের চারা বিতরণ

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

আইন সহায়তাপ্রাপ্তদের নিয়ে স্বদেশ’র ক্লায়েন্ট ওয়ার্কশপ

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বৃক্ষরোপণ ও আলোচনা

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত দিতে হয়: রুমিন ফারহানা

জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’

শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ

১০

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১১

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১২

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

বিশ্বকাপ ফ্যান জোনের কাছে গোলাগুলিতে নিহত ১

১৪

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১০০ মিলিয়ন ইউয়ান দেবে চীন

১৫

ট্রাম্পকে অযোগ্য, দুর্নীতিগ্রস্ত লুজার বললেন বাইডেন

১৬

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

১৭

সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৪

১৮

ব্রাজিল ম্যাচের আগে জাপান শিবিরে বড় দুঃসংবাদ

১৯

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: ডা. শফিকুর রহমান

২০
error: Content is protected !!