বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৩০ জুন ২০২৪, ১০:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন রোহিত ও কোহলি, সাক্ষী হলেন যত রেকর্ডের

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেদের বিদায় জানানোর জন্য এরচেয়ে ভালো কোনো উপলক্ষ্য হতে পারতো না রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির জন্য। দলকে বিশ্বসেরা করে বিদায় জানালেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটকে। ফাইনালে বিরাট কোহলি হলেন ম্যান অব দ্য ম্যাচ। আর রোহিত শর্মা হলেন ট্রফিজয়ী অধিনায়ক।

এমন বিদায়ের দিনে বহু রেকর্ডকে সঙ্গী করেই মাঠ ছেড়েছেন দুজন। গেল দেড় দশক ধরে ভারতের ব্যাটিং কিংবা বলতে গেলে পুরো ভারতীয় ক্রিকেটকেই দুজনে মিলে আগলে রেখেছিলেন। বহুবার তাদের দ্বন্দ্বের কথা সামনে এসেছিল, কিন্তু কোহলি আর রোহিত মাঠে এর প্রভাব পড়তে দেননি। দুজনেই খেললেন কাঁধে কাঁধ মিলিয়ে। বিদায় বেলায় ভারতের পতাকা আর বিশ্বকাপ শিরোপা নিয়ে হাসিমুখে তুললেন ছবি।

বার্বাডোজের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা বুঝে পেল ভারত। ২০০৭ সালের উদ্বোধনী আসরের পর ১৭ বছরের অপেক্ষা শেষ করে আরও একবার শিরোপা গেল তাদের ঘরে। সেইসঙ্গে বার্বাডোজের মাঠে দেখা গেল আরও কিছু রেকর্ডের।

মাত্র তৃতীয় দল হিসেবে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করল ভারত। এর আগে ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১০ ও ২০২২ সালে ইংল্যান্ড জয় করেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। ভারত জয় করলো ২০০৭ ও ২০২৪ সালে।

নিজের শেষ ম্যাচ জিতেছেন রোহিত। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে তার ৫০তম জয়। এমন কীর্তি নেই আর কারোরই। দুইয়ে থাকা বাবর অবশ্য আছেন খুব কাছেই। পাকিস্তানের অধিনায়ক পেয়েছেন ৪৮ জয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচের রেকর্ড শেষদিনে নিজের করে নিলেন কোহলি। ১২৫ ম্যাচে ১৬বার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ১৫ বার হয়েছেন সূর্যকুমার যাদব। রেকর্ড হাতছাড়া হতে পারে খুব দ্রুতই। কিন্তু বিদায়বেলায় নিজেকে ঠিকই সবার ওপরে রেখেছেন কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে লম্বা সময় ধরে অপরাজিত থাকার রেকর্ডে নাম লেখাল ভারত। দক্ষিণ আফ্রিকাও আছে তাদের পাশে। ফাইনালে ওঠার পথে টানা ৮ ম্যাচ জয় করেছিল প্রোটিয়ারা। হেরেছে ফাইনালে। আর ১ ম্যাচ পরিত্যক্ত হওয়া ভারত ফাইনালসহ জিতেছে ৮ ম্যাচ।

কোন ম্যাচ না হেরেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এমন হয়নি আগে কখনোই। ২০০৯ সালে শ্রীলঙ্কা, ২০১০ সালে অস্ট্রেলিয়া, ২০১৪ সালে ভারত আর ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকা ও ভারত অপরাজেয় হয়ে ফাইনালে উঠেছিল। এদের মাঝে শিরোপা জয় করতে পেরেছে কেবল ভারতই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

১

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

২

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

৩

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

৪

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

৫

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

৬

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৭

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৮

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৯

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১০

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

১১

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

১৩

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৫

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১৬

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৭

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৯

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

২০