বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাতের আধারে দেদারছে লোনা পানি উত্তোলন!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌর সদরের বয়রা স্লুইচগেট দিয়ে রাতের আধারে দেদারছে লোনা পানি উত্তোলন করছে অসাধু মৎস্য ঘের ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রাতে বয়রা স্লুইচগেটে গেট অপারেটর না থাকার সুযোগে জনৈক কাউন্সিলর ও পাইকগাছা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যানের সহযোগিতায় স্থানীয় মৎস্য ঘের মালিকরা সরকারি নির্দেশনা অমান্য করে লোনা পানি উত্তোলন করেছেন। এতে এলাকার পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি উৎপাদন হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে পাইকগাছায় কর্মরত পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী শাহ জালাল বলেন, বিষয়টি শুনেছি এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, গত ৫ ফেব্রুয়ারি পাইকগাছা পৌরসভার অভ্যন্তরে লােনা পানি উত্তোলন বন্ধ ও নাগরিক অধিকার রক্ষাসহ লোনা পানি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান অ্যাড. এফএম এ রাজ্জাক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০