বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ আগস্ট ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নকিপুর পাইলট বিদ্যালয়ের সামনের সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে

সুলতান শাহজান: সামান্য বৃষ্টিতেই সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও নকিপুর বাজারের প্রবেশ পথে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী, বাজারের ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ পথচারীদের।

সরজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও বাজারের এই প্রবেশ পথে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের সামনের সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা ও রাস্তায় উঁচু-নিচু খানা খন্দকের কারণে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রতিবছর এ ধরনের সমস্যার সৃষ্টি হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।

বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শেখ আবু হাসিব বলেন, প্রতি বছর হালকা বৃষ্টি হলেই আমাদের স্কুলের প্রবেশ পথে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমাদের চলাচলে খুব সমস্যা হয়। অনেকে পড়ে গিয়ে আহত হয়। আমরা জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।

নবম শ্রেণীর ছাত্র রিফাত হোসেন রানা বলেন, এই রাস্তাটি আমাদের স্কুলে প্রবেশের মূল গেট। বৃষ্টির সময় যখন আমরা স্কুলে প্রবেশ করি ও স্কুলে থেকে বের হই তখন আমাদের প্যান্ট হাটু পর্যন্ত ভিজে যায়। অনেক শিক্ষার্থী পানিতে পড়ে ভিজে যায়। নোংড়া পানিতে আমাদের পায়ে চুলকায়।

পথচারী মহাসিন আলী বলেন, নকিপুর বাজারে প্রবেশের এটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা। আমি নিয়মিত এই রাস্তা দিয়ে চলাচল করি। কিন্তু হালকা বৃষ্টি হলেই এই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাটু পর্যন্ত পানি জমে। তখন খালে পরিণত হয়।

এ বিষয়ে নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান বলেন, স্কুলের সামনের সড়কে অল্প বৃষ্টি হলেই জলবদ্ধতা সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। ড্রেনেজ ব্যবস্থা নেই। সড়কটি জরাজীর্ণ এবং নিচু হওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাই ড্রেনেজ ব্যবস্থা ও সড়কটি মেরামত করা হলে জলাবদ্ধতার নিরসন সম্ভব হবে। দ্রুত সড়কটি সংস্কার করার দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, জানতে পেরেছি এই সড়কটির সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে। কিন্তু কেন কাজ হচ্ছে না সে বিষয়ে আমি অবগত নই।

উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন বলেন, শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ থেকে নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের সড়ক ও বাবলাতলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত কার্পেটিং সড়ক নির্মাণ করা হবে। সড়কটি ১৮ ফুট চওড়া করে আরও উন্নতমানের রাস্তা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। যতটুকু জানি খুব দ্রুত টেন্ডার হবে। আশা করছি আগামী দুই-তিন মাসের মধ্যে কাজ শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

২

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৩

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৪

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৫

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৬

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৭

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

৮

জবি ছাত্রী হলে চুরি

৯

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১১

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১২

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৩

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৪

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৬

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৭

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

১৮

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

১৯

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

২০