বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ জানুয়ারি ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার রবীন্দ্রনাথের নায়িকা দীঘি

বিনোদন ডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কালজয়ী সৃষ্টি নিয়েই নাটক ও সিনেমা নির্মিত হয়েছে। সেইসব সিনেমায় কাজ করে অনেক অভিনেত্ররীই রবীন্দ্রনাথের নায়িকা হিসেবে খ্যাতি পেয়েছেন। তালিকায় রাখা যায় সুবর্ণা মুস্তাফা, অপি করিম, তারিন, জয়া আহসানদের মতো তারকাদের নাম। ভারতেও রবি ঠাকুরের গল্পের নায়িকা হয়ে আলো ছড়িয়েছেন মাধবী মুখার্জি, কঙ্কণা সেন, স্বস্তিকা মুখার্জি, পাওলি দামেরা।

এবার রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হয়ে সিনেমার পর্দায় হাজির হতে যাচ্ছেন এ প্রজন্মের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে।

চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী ‘দেনা পাওনা’ নামে সিনেমা বানাচ্ছেন। এই সিনেমাটি ২০২২-২০২৩ সালের সরকারী অনুদানে নির্মিত হতে যাচ্ছে। ছবিটিতে নিরুপমার চরিত্রে অভিনয় করবেন দীঘি।

খবরটি জানিয়ে অভিনেত্রী বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘গত দুই বছর ধরেই কিন্তু এই সিনেমাতে কাজ করা নিয়ে কথা হচ্ছিল। যখন সাদেক সিদ্দিকী আঙ্কেলেঅর কাছে গল্পটা ভালোভাবে শুনি তখন আমার কাছে মনে হলো যে নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। এটা আমার কাজের তৃপ্তি দেবে। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হওয়াটা তো স্বপ্নপূরণের মতো ব্যাপার।’

‘দেনা পাওনা’ সিনেমাটির চিত্ররূপ ও সংলাপ মিরণ মহিউদ্দিনের। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

পরিচালক জানান, আগামী ২৩ জানুয়ারি থেকে রাজধানীর অদূরে হোতাপাড়া খতিব খামার বাড়িতে টানা বেশ কয়েকদিন এই সিনেমার শুটিং চলবে।

এদিকে দীঘি অভিনীত ‘প্রিয় প্রাক্তন’ ও ‘জঙ্গী’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১০

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১১

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১২

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৩

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৪

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৫

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৬

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৭

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৮

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৯

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

২০
error: Content is protected !!