বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৪ নভেম্বর ২০২৩, ১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্নির স্ট্যাটাসে জল্পনা, সম্পর্কে জড়িয়েছেন তাপস-বুবলী!

বিনোদন ডেস্ক | আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে গানবাংলা টেলিভিশনের মিউজিক ফর পিস কনসার্টে দেশীয় চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে টিএম ফিল্মস যাত্রা শুরুর ঘোষণা দেয়। কিন্তু করোনা মহামারির কারণে প্রযোজনায় আসতে প্রতিষ্ঠানটির বিলম্ব হয়।

তবে চলতি বছর চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছে টিএম ফিল্মস। সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর একটি ‘খেলা হবে’। যেটি নির্মাণ করছেন ‘ন ডরাই’খ্যাত তানিম রহমান অংশু। তবে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে সিনেমাটির মাধ্যমে প্রথমবার পর্দা শেয়ার করতে দেখা যাবে ঢাকাই সিনেমার দুই তারকা অভিনেত্রী পরীমণি ও শবনম ইয়াসমিন বুবলীকে!

গেল অক্টোবরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতে। এমনই খবর প্রকাশ হয় গণমাধ্যমে। এরপর এ বিষয়ে কিছু না জানা গেলেও তবে এবার টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নি দিলেন অবাক করা তথ্য!

তাপসের সঙ্গে নাকি প্রেম করছেন চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী শবনম ইয়াসমিন বুবলী! ফেসবুকে স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। স্ট্যাটাসটি এখন দেখা না গেলেও এর স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

যেখানে মুন্নি লেখেন, তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়ে তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!

এ প্রসঙ্গে জানতে ফারজানা মুন্নির মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি। তার নম্বরে ও হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া মিলেনি। অন্যদিকে তাপসের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়, তাকেও ক্ষুদে বার্তা পাঠিয়ে কোনও উত্তর পাওয়া যায়নি।

এদিকে, বুবলীকেও কল, ক্ষুদে বার্তা পাঠালেও কোন সাড়া পাওয়া যায়নি।

তবে গানবাংলা সূত্রে জানা যায়, ফারজানা মুন্নি এবং কৌশিক হোসেন তাপসের সাফল্যময় অগ্রযাত্রা ও সুনামের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ বা কোন একটি চক্র ফারজানা মুন্নির আইডি হ্যাক করে এমন একটি স্ট্যাটাস প্রকাশ করে। যা এখনো উদ্‌ঘাটন করা যায়নি কে বা কারা এমনটি করেছে। এ বিষয়ে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705