বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রীকে নিয়ে দেখা করলেন ‘প্রিন্স অব কলকাতা’

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

সৌজন্য সাক্ষাতকালে সৌরভ গাঙ্গুলির সঙ্গে ছিলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরে (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত মেয়র কাপ উদ্বোধন করতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশে এসেছেন ‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত কিংবদন্তি এই ক্রিকেটার। এদিন বিকেল ৩টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। তবে সকালেই ঢাকায় নামার কথা ছিল তার। কিন্তু ফ্লাইট জটিলতায় অনেকটা দেরিতেই এসে পৌঁছান তিনি।

সৌরভ গাঙ্গুলিকে এই মেয়র কাপের শুভেচ্ছাদূত করা হয়েছে।

আগামী মাসে (মার্চ) শুরু হবে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ। এই টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবল ও ভলিবল ক্যাটাগরিতে ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!