বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ এপ্রিল ২০২৩, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম

ডেস্ক রিপোর্ট: কাজের সঙ্গে সামঞ্জস্যতা রেখে বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম। নতুন নাম প্রস্তাব করা হয়েছে ‘বন্দর, জাহাজ ও নৌপরিবহন মন্ত্রণালয়’, ইংরেজিতে ‘মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং অ্যান্ড মেরিটাইম অ্যাফেয়ার্স’। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে নাম বদলের বিষয়টি চূড়ান্ত হবে।

এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেন, ‘মন্ত্রণালয়ের নাম হালনাগাদের জন্য আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর রেজুলেশন করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দিয়েছি। এখন তা সচিব কমিটির মিটিংয়ে উঠবে।’

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এ মন্ত্রণালয়ের মন্ত্রী সেই সময় এ মন্ত্রণালয়ের নাম ছিল- বন্দর, জাহাজ চলাচল ও নৌপরিবহন। ১৯৮৬ সালে সেই নাম বদলে নৌপরিবহন মন্ত্রণালয় করা হয়। এ নাম তো বন্দরের বিষয়টি কাভার করে না।’ এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের করা রুলস অব বিজনেস অনুযায়ী এ মন্ত্রণালয়ের যে দায়িত্ব দেওয়া আছে, সেটার এক নম্বরে আছে বন্দর। এ জন্য আগে যে নামটি ছিল সেটার আদলে নতুন নামকরণের প্রস্তাব করা হয়েছে।’

নৌপরিবহন সচিব আরও বলেন, ‘যে কোনো মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের একটা প্রোটোকল আছে। সেই অনুযায়ী নৌপরিবহনের নামও পরিবর্তন হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০