বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ আগস্ট ২০২৪, ১০:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সেঁজুতি

ডেস্ক রিপোর্ট: শোকের মাস আগস্ট উপলক্ষে সাতক্ষীরায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট ২০২৪) বিকালে পুরাতন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ও রাজারবাগান ঋষিপাড়া কালি মন্দির চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

এসময় সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, এই আগস্টেই জাতির পিতাকে হত্যা করা হয়। এই মাসেই প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা চালানো হয়। আগস্ট মাসকে সামনে রেখে সেই চক্রটি আবারও ষড়য়ন্ত্রে লিপ্ত হয়েছে। তাই দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী দল হিসেবে আজ জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। তারা আত্মগোপনে গিয়ে দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করতে পারে। দেশকে পিছিয়ে দিতে নতুন করে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. হ. ম তারেক উদ্দীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, নারী নেত্রী মেহেরুন আফরোজ, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আক্তারুজ্জামান, মাওলানা হাফিজুর রহমান, মুহাদ্দিস সিরাজুল ইসলাম, মাওলানা সির্জাুল ইসলাম, প্রভাষক ইকবল হোসেন ও প্রভাষক আলমগীর হোসেন, রাজার বাগান ঋষিপাড়া কালি মন্দিরের সভাপতি প্রকাশ দাস, সহ-সভাপতি বিশ^জিৎ দাস, সাধারণ সম্পাদক মিলন দাস, সাংগঠনিক সম্পাদক গোপাল দাস, অর্থ সম্পাদক বসু দাস প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!