বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১ অক্টোবর ২০২৪, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশ দেখে অটোরিকশা থেকে ব্যবসায়ীর চিৎকার, ৩ অপহরণকারী আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীতে সোনা ব্যবসায়ীকে অপহরণ করে ছিনতাইয়ের ঘটনায় পিস্তল ও গুলিসহ তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মো. ইয়ামিন ভুইয়া, মো. ইব্রাহিম ও মাসুদ রানা।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ভুক্তভোগী আনোয়ার হোসেন একজন কলেজছাত্র। পড়ালেখার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের কালীবাজারে সোনার ব্যবসা করেন। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে রাজধানীর বংশাল তাঁতিবাজারে সোনা-রুপা কেনার জন্য রওয়ানা হন। আনোয়ার হোসেন শনির আখড়া থেকে রিকশায় সন্ধ্যা সাড়ে ৬টায় যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ি স্ট্যান্ডে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা তার গতিরোধ করে। তাৎক্ষণিক সিএনজি থেকে তিনজন লোক নেমে রিকশাচালককে মারধর করে আনোয়ারের মুখ কাপড় দিয়ে চেপে ধরে তুলে নিয়ে যায়।

ডিএমপির এ কর্মকর্তা আরও বলেন, এরপর গ্রেফতার ইয়ামিন পিস্তল দিয়ে আনোয়ারকে ভয় দেখিয়ে পকেটে থাকা ২ লাখ টাকা ও মানিব্যাগে থাকা ২ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন কেড়ে নেয়। সিএনজিটি মৃধাবাড়ি স্ট্যান্ড থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কোনাপাড়া বাসস্ট্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এলে জ্যামে পড়ে। তখন ভুক্তভোগী আনোয়ারের মুখে থাকা কাপড় সরে গেলে পুলিশের টহল টিম দেখে চিৎকার করতে থাকেন। ওসির নেতৃত্বে থাকা টহল টিম সিএনজির কাছে এলে আনোয়ার হোসেনকে রেখে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনসাধারণের সহায়তায় যাত্রাবাড়ী থানার টহল টিম অপহরণকারীদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে ভুক্তভোগী আনোয়ারের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি দস্যুতার মামলা ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু হয়েছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া, ঘুরে দাঁড়ানোর আশায় শিল্প ও রপ্তানি খাত

বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশ ইন’ ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

১৫ অঞ্চলের নদীবন্দরে সংকেত

ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

মৌতুসামির কাছে আটকে গেল পর্তুগাল

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

১০

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

১১

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১২

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

১৩

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৪

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

১৫

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

১৬

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১৮

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১৯

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

২০