বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ আগস্ট ২০২৪, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দুই এইচএসসি পরীক্ষার্থীকে কারাগারে পরীক্ষার অনুমতি

ডেস্ক রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানায় জোর করে ঢোকার চেষ্টা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া দুই এইচএসসি পরীক্ষার্থীকে কারাগারে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে যশোর শিক্ষা বোর্ড।

বুধবার (৩১ জুলাই) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই দুই পরীক্ষার্থী হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার ফাহিম পারভেজ রনি (রোল: ৫১৯১২১) এবং কালীগঞ্জ উপজেলার নলতা এলাকার জাহিদ হোসেন (রোল: ৬৭৪১৮৪)। তাদের উভয়ের পরীক্ষার কেন্দ্র সাতক্ষীরা সরকারি কলেজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা জেলা কারাগারে আটক দুজন পরীক্ষার্থীকে কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুমতি দেয়া হলো। সাতক্ষীরা সরকারি কলেজ এর ব্যবস্থাপনায় পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র ইত্যাদি সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের করা মামলায় তিন এইচএসসি পরীক্ষার্থীসহ সাতজনকে দুদিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো সাতজন হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ইমরান হোসেন, একই গ্রামের এইসএসসি পরীক্ষার্থী কাজী সাকিব হাসান, সদর উপজেলার শাহরুখজ্জামান, আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মঈনুল ইসলাম, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের ইব্রাহীম হোসেন, একই উপজেলার জগন্নাথপুর গ্রামের দুই এইসএসসি পরীক্ষার্থী ফাহিম পারভেজ রনি এবং জাহিদ হোসেন।

মামলায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জোর করে ঢোকার চেষ্টা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১০

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১১

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১২

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১৩

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৪

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৫

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৭

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৮

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৯

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

২০
error: Content is protected !!