বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২ আগস্ট ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় ভারী বর্ষণে তলিয়ে গেছে বীজতলা, মৎস্য ঘের

oplus_0

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় তিনদিনের টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্থবির হয়ে পড়েছে সকল কার্যক্রম। নেমে এসেছে চরম দুর্ভোগ।

অবিরাম বৃষ্টিতে ভেসে গেছে শত শত মৎস্য ঘের। তলিয়ে গেছে আমনের বীজতলা ও ফসলের ক্ষেতে।

এ যেন প্রাকৃতিক দুর্যােগ কবলিত কয়রার মানুষের উপরে মরার উপর খাড়ার ঘাঁ।

টানা বৃষ্টিপাতের ফলে উপজেলার বিভিন্ন অঞ্চলের পুকুর, রাস্তাঘাট ও বাড়ির আঙিনা তলিয়ে গেছে।

জানা গেছে, টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নিয়ে আতংকে রয়েছেন নদী পাড়ের মানুষ। সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঘরের বাইরে না যেতে পারায় তাদের সংসারে চলছে চরম দুর্ভোগ। শুধু তাই নয় যানবাহনের চালকরা পড়েছে বিপাকে। দু’চারটি যানবাহন বের হলেও বেড়েছে ভাড়ার পরিমাণ, ফলে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। দোকানদারদের মিলছে না ক্রেতা। অলস সময় পার করছেন ইজিবাইক, ভ্যান ও অটো চালকরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে ১৬ হাজার ২শ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । তবে ভারি বর্ষণে অধিকাংশ কৃষকের বীজতলা পানিতে তলিয়ে গেছে। এতে আমনের বীজতলা নষ্ট হওয়ার আশংকা করছেন স্থানীয় কৃষকেরা।

আমন চাষে নতুন করে বীজতলা তৈরির সময়ও নেই, এতে বিপর্যয়ের মুখে পড়েছে আমন আবাদ।

৫নং কয়রা গ্রামের কৃষক আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, আমন চাষের জন্য ১০ কাঠা জমিতে বীজতলা তৈরি করেছি। কিন্তু টানা তিন দিনের বৃষ্টিতে সব পানিতে তলিয়ে রয়েছে। দ্রুত সময়ের মধ্যো পানি নিষ্কাশন না হলে সব নষ্ট হয়ে যাবে।

উপ-সহকারী কৃষি অফিসার মাহমুুদুল হাসান বলেন, অতি বর্ষণে কয়রার কৃষকদের বীজতলা ডুবে গেছে। তবে তা টিকিয়ে রাখতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

কয়রা সদর ইউনিয়নের ৮নং ওর্য়াডের ইউপি সদস্য সরদার নাজমুল ছাদাত বলেন, কয়রার অধিকাংশ স্লুইস গেট অকেজো হয়ে পড়েছে। স্লুুইস গেটগুলো সংস্কার করা দরকার। এ দিকে টানা বৃষ্টিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে দুচিন্তায় দিন কাটাচ্ছে।

উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সৈকত মল্লিক বলেন, কয়রায় কয়েক দিনের টানা বর্ষণে প্রায় ৭শ মৎস্য ঘের তলিয়ে গেছে। মাছ আটকে রাখতে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে কার্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন

সাতক্ষীরায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

১০

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

১১

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

১২

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১৩

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১৪

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১৫

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৬

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৭

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৮

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৯

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705