বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ মার্চ ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জয়েন্ট ও স্পাইন সমস্যার আধুনিক চিকিৎসায় ডা. পলাশের সাফল্য

ডেস্ক রিপোর্ট: অর্থোপেডিক ও স্পাইন সার্জারিতে বিশেষ দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ।

হাড়, জয়েন্ট, মেরুদণ্ড ও বাত-ব্যথাজনিত রোগের আধুনিক চিকিৎসায় আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) ডা. পলাশ বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজে সংযুক্ত রয়েছেন।

ডা. পলাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) থেকে এমবিবিএস ডিগ্রী অর্জনের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (নিটোর) থেকে এমএস (অর্থোপেডিক সার্জারি) সম্পন্ন করেন। চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর প্রশিক্ষণের অংশ হিসেবে ২০২২ সালে আমেরিকান কলেজ অব সার্জনস থেকে এফএসিসি ডিগ্রি অর্জন করেন।

আধুনিক অর্থোপেডিক ও স্পাইন সার্জারিতে নিজেকে আরও দক্ষ করে তুলতে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

হাড়, জয়েন্ট ও মেরুদণ্ড সংক্রান্ত জটিল রোগের চিকিৎসায় তিনি বিশেষভাবে পারদর্শী।

শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও তিনি কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে তিনি কাজ করতে আগ্রহী। দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।

ডা. মাহমুদুল হাসান পলাশের লক্ষ্য বাংলাদেশে অর্থোপেডিক ও স্পাইন সার্জারির উন্নয়নে নতুন মাত্রা যোগ করা। তিনি সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে রোগীদের জন্য উন্নততর চিকিৎসাসেবা নিশ্চিত করতে চান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০