বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে হরিণের চামড়াসহ জাল উদ্ধার

সুলতান শাহাজান, শ্যামনগর: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সিংহড়তলী ও মালঞ্চ এলাকা থেকে হরিণের একটি চামড়াসহ ছয়টি ব্যবহার নিষিদ্ধ খালপাটা জাল উদ্ধার করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে গত তিন দিনে কদমতলা স্টেশন কর্মকর্তা মোঃ ফজলুল হকের নেতৃত্বে বনরক্ষীরা সুন্দরবনের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে এসব জাল ও হরিণের চামড়া উদ্ধার করেন। একই সময়ে কদমতলা স্টেশনের আওতাধীন অভয়ারণ্যে মাছ শিকারের সময় তিনটি নৌকা ও ১১টি ফাঁস জালসহ সাত জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলন, খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের শাহআলম, খাটাখানা গ্রামের মতিয়ার মোল্যা, কুসুডাঙ্গা গ্রামের আল মামুন সরদার, শ্যামনগরের ডুমুরিয়া গ্রামের শফিকুল ইসলাম, আলআমিন গাজী, চকবারার আব্দুল করিম, সালাউদ্দীন কয়াল।

কদমতলা স্টেশন কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান, চামড়া লোকালয়ে নিয়ে শুকানো ঝুঁকিপূর্ণ বিধায় শিকারী চক্র তা গাছে পেঁচিয়ে শুকানোর কৌশল নেয়। পরবর্তীতে বাইরে কোথাও পাচারের উদ্দেশ্যে এমন করা হয়ে থাকতে পারে। এঘটনায় হরিণ শিকারের সাথে জড়িত একটি চক্রের চার সদস্যকে চিহ্নিত করে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, অভয়ারণ্য থেকে আটক জেলেদের সিআর মামলায় দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সিংহড়তলী এলাকার নদী থেকে ছয়টি ব্যবহার নিষিদ্ধ জাল উদ্ধার করা হলেও অভিযানের সময়ে পালিয়ে যাওয়ায় কোনো অপরাধীকে আটক করা যায়নি। এসময় মীরগাং এলাকার চেয়ারম্যানের খালে পানিতে ডুবিয়ে রাখা ৪৬০ পিছ গরাণের কাঠ উদ্ধার করা হয়। সুন্দরবনে ঢুকে অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযানের কারণে স্টেশনের বনকর্মীদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!