বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ আগস্ট ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণ, শতাধিক পরিবার পানিবন্দি

oppo_0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সরকারি কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণ করায় গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী বাজারে সরকারি কালভার্টের মুখ বন্ধ করে মাহবুবুর রহমান উজ্জ্বল নামে এক ব্যক্তি স্থাপনা নির্মাণ করেন। এ কারণে পানি নিষ্কাশনের পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় গত দু’তিন দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে এলাকার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। ফলে ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকার। ভেসে গেছে পুকুরের মাছ।

এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী সরকারি জায়গায় স্থাপনা অপসারণ পূর্বক পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য পাইকগাছা-কয়রার সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম ও ভাইস-চেয়ারম্যান আব্দুল ওয়াহাব বাবলু ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন এবং মাহবুবুর রহমান উজ্জ্বলকে আগামী ৩ দিনের মধ্যে সকল স্থাপনা অপসারণের নির্দেশ দেন।

এ বিষয়ে মাহবুবুর রহমান উজ্জ্বল জানান, সরকারি কালভার্টের মুখ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবো বলে উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল ওয়াহাব বাবলুর সাথে আলোচনা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১০

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১১

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১২

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৩

মানব পাচার প্রতিরোধে সভা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৬

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৭

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৮

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৯

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২০