বাংলাদেশ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ আগস্ট ২০২৪, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে পুরস্কৃত দুই শিশু

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে তানভীর (১৩) ও ইয়াছিন (১০) নামে দুই শিশু পুরস্কৃত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর থানায় গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমানের হাতে কুড়িয়ে পাওয়া একটি বিদেশী রিভলবার এবং রাইফেল ও বন্দুকের ২৪ রাউন্ড গুলি উঠিয়ে দেয় তারা।

পুরস্কৃত শিশুরা হলো, উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের আলমগীর হোসেন ও জোবেদা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, খেলার সময় বাড়ির পাশের বাঁশ বাগানের মধ্যে এসব গুলি ও অস্ত্র দেখতে পায় শিশু দুটি। পরবর্তীতে সাংবাদিকদের সাথে যোগাযোগ করে তারা কুড়িয়ে পাওয়া গুলি ও রিভলবার নিয়ে থানায় যেয়ে জমা দেয়। এসময় তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাদেরকে পুরস্কৃত করে কর্তৃপক্ষ।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে দুই শিশু উদাহরণ সৃষ্টি করেছে। সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করলে শ্যামনগর থানা থেকে লুট প্রতিটি জিনিসপত্র খুঁজে পাওয়া সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সড়কপথে মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

১০

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

১১

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার

১২

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

১৩

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে গবাদিপশু বিতরণ

১৪

কলকাতায় একাধিক হোটেল বন্ধ, বুকিং করা রুম না পেয়ে বিপাকে বাংলাদেশিরা

১৫

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

১৭

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৮

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

১৯

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

২০
error: Content is protected !!