বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে স্বামীর উপর অভিমান করে ঝরনা খাতুন (২২) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

রবিবার (০৮ সেপ্টেম্বর) রাতে কীটনাশক পানের পর সোমবার ফ্রেন্ডশীপ হাসপাতালে তার মৃত্যু হয়। দুই বছর বয়সী কন্যা সন্তানের জননী ঝরনা উপজেলার জয়াখালী গ্রামের গোলাম বারীর স্ত্রী।

আব্দুল জলিল ও আব্দুল করিম নামে আপন দুই ভাইয়ের সন্তান ঝরনা ও গোলাম বারী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দুই পরিবারের সম্মতিতে প্রায় চার বছর পূর্বে চাচাত ভাই গোলাম বারীর সাথে তার বিয়ে হয়। আর্থিক অবস্থাসহ নানাবিধ কারণে প্রায়ই দু’জনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতো। এসবের ধারাবাহিকতায় রোববার রাতে ঝরনা ঘরে থাকা কীটনাশক পান করে। এসময় স্বামী ঘরে না থাকায় নিজের মাকে ডেকে কীটনাশক পানের কথা জানায় ঝরনা। একপর্যায়ে উপজেলা সদরের ফ্রেন্ডশীপ হাসপাতালে নেয়ার পর বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে স্থানীয় কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পর ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দিয়েছে প্রশাসন।

শ্যামনগর থানার প‌রিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, গৃহবধূ ঝরনার আত্মহত্যার ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০