বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২ হাজার ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত দেইর আল বালাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে প্রায় তিন মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ২২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে নিহতের সংখ্যা এখন কমপক্ষে ২১ হাজার ৯৭৮। এছাড়া আহত হয়েছে আরও ৫৭ হাজার ৬৯৭ জন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে সেখানকার আবাসিক স্থাপনা, মসজিদ, স্কুল এবং হাসপাতাল ধ্বংস করে দেওয়া হয়েছে।

জাতিসংঘ বলছে, গাজার কোথাও এখন নিরাপদ নয়। ফিলিস্তিনিরা জীবন বাঁচাতে যেখানেই আশ্রয় নিচ্ছে সেখানেই দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিরীহদের প্রাণহানি ঘটছে।

গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, গত ৮৫ দিনে গাজায় ইসরায়েলি হামলায় ২৮ হাজার ৮২২ জন নিহত হয়েছে বা নিখোঁজ রয়েছে। এর মধ্যে ৯ হাজারের বেশিই শিশু।

এদিকে ফিলিস্তিনের তরুণরা বিবিসিকে জানিয়েছে, ২০২৪ সালে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়। তারা চায় ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধ হোক।

তবে ফিলিস্তিনিরা চাইলেও ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধ এখনই থামার কোনো লক্ষণ নেই। কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন। শনিবার এক বিবৃতিতে তিনি এ বিষয়টি পরিষ্কার করেছেন।

তিনি আভাস দিয়েছেন যে, ফিলিস্তিনি এই উপত্যকা এবং অন্যান্য স্থানে লড়াই আরও কয়েক মাস চলতে পারে। এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, গাজার ক্ষমতাসীন হামাস সংগঠনের বিরুদ্ধে তাদের লড়াই ১৩ সপ্তাহে প্রবেশ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705