বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ বুলবুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার ভেটখালী বাজার থেকে মোটরসাইকেলযোগে ৩টি ড্রাম ভরে পেট্রোল নিয়ে যাওয়ার সময় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে।

আটক বুলবুল গাজী গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে তিন ড্রেম তেল পাচারের সময় হরিনগর বাজার থেকে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে তিনি ঘটনাস্থলে এসে বুলবুলকে গাজীকে এক হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত পেট্রোল সরকারি রেটে স্থানীয়দের মাঝে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিক্রি করার অনুমতি দেন।

আটক বুলবুল গাজী জানান, ভেটখালী বাজারের সহকারী ডিলার কুদরত-ই-খোদার কাছ থেকে লিটার প্রতি ২০০ টাকা দরে কিনে তিনি ওই পেট্রােল গাবুরায় নিয়ে যাচ্ছিলেন। পথে তাকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বলেন, জব্দকৃত পেট্রোল সরকারি রেটে স্থানীয়দের মাঝে বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!