বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

ডেস্ক রিপোর্ট: ভালবাসার অভিনয়, তথ্য গোপন এবং প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের কারিমা খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মো. সাব্বির হোসেন নামে এক যুবক।

খুলনার রূপসা সিনিয়র সিভিল জজ আদালতে সম্প্রতি মামলাটি দায়ের করেন তিনি।

মামলায় কারিমা খাতুনের পাশাপাশি স্থানীয় নিকাহ রেজিস্ট্রারকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা ও বর্তমানে রূপসার বাধাল এলাকায় বসবাসরত মো. সাব্বির হোসেনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় সাতক্ষীরার কারিমা খাতুনের। কারিমা নিজেকে অবিবাহিত দাবি করে সাব্বিরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ১ এপ্রিল বিয়ের কথা বলে তিনি সাব্বিরকে আশাশুনি উপজেলার ৯নং আনুলিয়া ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রারের দপ্তরে ডেকে আনেন।

সেখানে গিয়ে সাব্বির দেখতে পান, কনেপক্ষের সাথে বেশ কিছু অপরিচিত যুবক ও প্রভাবশালী ব্যক্তি উপস্থিত। রেজিস্ট্রেশনের সময় আইডেন্টিটি কার্ড চেক করতে গিয়ে দেখা যায়, কারিমা খাতুন সাব্বিরের চেয়ে বয়সে ৫-৬ বছরের বড়। এই অসঙ্গতি দেখে সাব্বির বিয়েতে অসম্মতি জানালে উপস্থিত লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর করিয়ে নেয়।

বিবরণে আরও উল্লেখ করা হয়, বিয়ের পর তাকে কারিমাদের বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে ৫ বছরের একটি কন্যা শিশুর সন্ধান মেলে, যে কারিমাকে ‘মা’ বলে সম্বোধন করছিল। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, কারিমা পূর্বে বিবাহিতা ছিলেন এবং তিনি তালাকপ্রাপ্তা হওয়ার তথ্য গোপন করে সাব্বিরের সাথে প্রতারণা করেছেন।

ভুক্তভোগী সাব্বিরের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে আপোষ-মীমাংসার চেষ্টা করলে কারিমা খাতুন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি প্রকাশ্যেই হুমকি দেন যে, সাব্বিরকে তালাক দেওয়া হবে না বরং তাকে ও তার পরিবারকে মিথ্যা যৌতুক, দেনমোহর এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে জেল খাটানো হবে।

উপায়হীন সাব্বির হোসেন গত ১২ এপ্রিল রূপসা সিভিল জজ আদালতে উক্ত পাঁচ লক্ষ টাকার অবৈধ কাবিননামাটি রদ ও রহিত করার দাবিতে মামলা দায়ের করেন।

বর্তমানে মামলাটি আদালতের বিবেচনাধীন রয়েছে। এই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সচেতন মহলের মতে, বিয়ের আগে উভয় পক্ষের পারিবারিক ও চারিত্রিক তথ্য যাচাই না করার কারণেই এমন প্রতারণার ঘটনা বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১০

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১১

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১২

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৩

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৪

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৫

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৭

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৮

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৯

কয়রায় জলবায়ু ঝুঁকি, স্থানচ্যুতি ও সামাজিক সুরক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705