বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় জলবায়ু ঝুঁকি, স্থানচ্যুতি ও সামাজিক সুরক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তন প্ররােচিত অভ্যন্তরীণ অভিবাসন ও স্থানচ্যুত জনগােষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষায় অ্যাডভােকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কয়রার মানুষ প্রতিনিয়ত নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগের মুখোমুখি হচ্ছে। এসব কারণে অনেক পরিবার তাদের বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে, যা এক ধরনের জলবায়ুজনিত স্থানচ্যুতি। এসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আলাদা তালিকা প্রণয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান ও টেকসই পুনর্বাসন করতে হবে।

ক্যাম্পেইন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও জেলা বিএনপির সদস্য এমএ হাসান। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্যাহ, কয়রা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম লুৎফর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রিয়াসাদ আলী, কয়রা ইউনিয়নের জামায়াতের আমির গাজী মিজানুর রহমান, কারিতাস ডিআরআর প্রকল্পের কয়রা উপজেলা ম্যানেজার মিজানুর রহমান খাঁন প্রমুখ।

ডিআরআর ও সিসিএ প্রকল্পের আওতায় জার্মানি ও বিএমজেড এর আর্থিক সহায়তায় কারিতাস এই অ্যাডভােকেসি ক্যাম্পেইনের আয়োজন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!