বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ এপ্রিল ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার জাকার্তায় দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমসের হকির বাছাই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে ইতোমধ্যে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের নাম লিখিয়ে ইতিহাস করেছিল তারা। আর আজ সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে উঠলো ফাইনালেও।

ম্যাচের অষ্টম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। চার মিনিট পর সিঙ্গাপুরের চিয়া পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন। পরের কোয়ার্টারে দুই দলের কেউ আর গোল করতে পারেনি। ১-১ সমতা নিয়ে দুদল ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পরের কোয়ার্টারেও কোনো গোল হয়নি। দুদলই গোলের চেষ্টা করে বারবার ব্যর্থ হয়। ম্যাচের শেষ চার মিনিটে বাংলাদেশ দুই গোল করে। ৫৭তম ও ৫৮তম মিনিটে রিয়া টানা দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দুই মিনিটে সিঙ্গাপুর বাংলাদেশের দিকে চাপ প্রয়োগ করলেও কোনো গোল আদায় করতে পারেনি। এতে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। হ্যাটট্রিক গোলদাতা আইরিন আক্তার রিয়া ম্যাচ সেরার পুরস্কার পান।

বাংলাদেশের সিনিয়র নারী হকি দলই ছিল না। এই টুর্নামেন্ট উপলক্ষ্যে বাংলাদেশের নারী হকি দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অভিষেক আসরেই বাংলাদেশের মেয়েরা এশিয়ান গেমসের নাম লেখানোর পর টুর্নামেন্টের ফাইনালেও উঠল। চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আগামী পরশু অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

১০

কয়রায় জলবায়ু ঝুঁকি, স্থানচ্যুতি ও সামাজিক সুরক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন

১১

রাজনৈতিক ফায়দার জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করা হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার শঙ্কা

১৩

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

১৪

শিগগিরই স্বাভাবিক হবে ভারতের ভিসা প্রক্রিয়া: পররাষ্ট্রমন্ত্রী

১৫

তরুণদের সঙ্গে ফুটবল খেললেন ভারতের প্রধানমন্ত্রী

১৬

আল্লাহর কাছে প্রিয় ১০ আমল

১৭

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

১৮

শামীমের ‘৩৬০ ডিগ্রি ব্যাটিং’ দেখে অবাক কিউই ব্যাটার

১৯

বুড়িগোয়ালিনীতে আইনগত সহায়তা দিবস পালিত

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705