বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুড়িগোয়ালিনীতে আইনগত সহায়তা দিবস পালিত

0-3840x2174-0-0-{}-0-12#

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আয়োজনে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য যথাক্রমে জি.এম আব্দুর রউফ, গাজী আবিদ হাসান, রবিউল ইসলাম, মোকিন্দ পাইক, মো. আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা. নিরাপদ বাইন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জিল্লুর রহমান, মহিলা ইউপি সদস্য মাছুরা পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, যেসব মানুষ অর্থের অভাবে আদালতে মামলা পরিচালনা করতে পারেন না, আইনজীবীর সহায়তা নিতে পারেন না কিংবা ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকেন, তাদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান একটি যুগান্তকারী উদ্যোগ।

তারা আরও বলেন, দরিদ্র, অসহায়, বিধবা, প্রতিবন্ধী, নারী নির্যাতনের শিকার ব্যক্তি, শিশু, প্রবীণসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এই সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনগত সহায়তার মাধ্যমে মানুষ সহজে পরামর্শ, মামলা পরিচালনা, মধ্যস্থতা ও প্রয়োজনীয় আইনি সহযোগিতা পেয়ে থাকেন। ফলে অনেক পারিবারিক, সামাজিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ আদালতের দীর্ঘসূত্রিতা ছাড়াই দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়।

বক্তারা সাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদে অবস্থিত লিগ্যাল এইড কমিটির সঙ্গে যোগাযোগ করে সরকারি এই সেবা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিরোধপূর্ণ সমাজকে শান্তিপূর্ণ সমাজে রূপান্তর করতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এর আগে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে এসে মিলিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

১০

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১১

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১২

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১৩

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৪

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৫

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৬

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৭

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৮

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৯

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

২০
error: Content is protected !!