বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শামীমের ‘৩৬০ ডিগ্রি ব্যাটিং’ দেখে অবাক কিউই ব্যাটার

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে উইকেটের চারপাশে নান্দনিক সব শটে নিজের দক্ষতার পরিচয় দেন শামীম। তার এই ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটিংয়েই বাংলাদেশ প্রথম ম্যাচে ৬ উইকেটের দারুণ জয় পায়।

ম্যাচ শেষে শামীমের ইনিংসের প্রশংসা করেন নিউজিল্যান্ডের ব্যাটার ডিন ক্লেভার। ইনিংসের ১৬তম ওভারে বল হাতে আসেন কিউই পেসার নাথান স্মিথ।

ওভারের তৃতীয় ডেলিভারিটি ছিল মিডল স্টাম্পের ওপর বাউন্সার। ক্রিজে দাঁড়িয়েই সেটাকে নিখুঁতভাবে কাজে লাগান শামীম হোসেন, উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে বল উড়িয়ে পাঠান বাউন্ডারির বাইরে। শট খেলে তাকালেন না বলের দিকেও। যেন বুঝে গিয়েছিলেন, এটা ছক্কা হবেই।
তার শরীরী ভাষাতেও তখন স্পষ্ট হয়ে উঠেছিল আত্মবিশ্বাস আর এক ধরনের দাপুটে আধিপত্য।

মাঠের চারদিকে ভিন্ন ভিন্ন শট খেলে ১৩ বলে করেন ৩১ রান, যেখানে ৩ চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা। পঞ্চম উইকেট জুটিতে ২১ বলে ৪৯ রান যোগ করে ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শামীম ও হৃদয়।

শামীমের ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটিং দেখে প্রশংসা ঝড়েছে নিউজিল্যান্ডের ডিন ক্লেভারের কণ্ঠে। নিজে ২৮ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে সংবাদ সম্মেলনে এসে শামীমকে প্রশংসায় ভাসান তিনি, ‘শেষের দিকে ওই দুই ব্যাটার (হৃদয় ও শামীম) দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। তারা ৩৬০ ডিগ্রিতে খেলতে পেরেছে, বলের গতি ভালোভাবে কাজে লাগিয়েছে। আর যখন দরকার হয়েছে তখন ছক্কাও মেরেছে।’

শামীমের এমন বিধ্বংসী ব্যাটিং খুব কাছ থেকে দেখেছিলেন ম্যাচসেরা হওয়া তাওহীদ হৃদয়। তার কাছে শামীমের ব্যাটিং বেশ উপভোগ্য, ‘আমি তো অনেক উপভোগ করি ওর (শামীম) ব্যাটিং। এমন শট ও খেলে, যেটা আমাদের খুব কম ব্যাটারই খেলতে পারে। ছয় নম্বর পজিশনে এমন একজন ব্যাটারই দরকার, যে সব দিকেই যেকোনো সময় মেরে দিতে পারে। এতে বোলাররা অনেক চাপে থাকে। আজকে ও যে ছক্কাগুলো মেরেছে, খেয়াল করলে দেখবেন, এ ধরনের শট আমরা খুব বেশি দেখি না। তাই অবশ্যই দোয়া করি, যেন সে ধারাবাহিকভাবে আরও ভালো করতে পারে, ইনশাআল্লাহ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!