বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

সুলতান শাহাজান, শ্যামনগর: সুন্দরবন থেকে সংগ্রহ নিষিদ্ধ শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল হিসেবে কুরিয়ার সার্ভিস ব্যবহার করছে একটি সংঘবদ্ধ চক্র। এমন অভিযোগের প্রেক্ষিতে সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শামুক উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর পৌর সদরের নকিপুর বাজারে অবস্থিত ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’ থেকে এসব শামুক উদ্ধার করা হয়।

এসময় ৫০ বস্তা শামুক-ঝিনুক উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ২ হাজার ৫শ কেজি। উদ্ধারকৃত এসব শামুক কুরিয়ারের মাধ্যমে কক্সবাজারে পাঠানো হচ্ছিল।

সুন্দরবন কুরিয়ারের বুকিং ভাউচারের তথ্য অনুযায়ী, শ্যামনগরের হানজালা নামে এক ব্যক্তি চালানটি বুকিং করেন। ওই বুকিং ভাউচার সূত্রে জানা গেছে, চালানটি কক্সবাজারের নূর আলমের কাছে পাঠানো হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র কুরিয়ার সার্ভিসের আড়ালে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে শামুক-ঝিনুক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে। পাচারকারীরা শামুকগুলোকে সাধারণ পণ্যের মতো প্লাস্টিকের বস্তায় প্যাকেটজাত করে পাঠায়, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো যায়।

এ বিষয়ে কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শামুক-ঝিনুক পরিবহন নিষিদ্ধ এ তথ্য তাদের জানা ছিল না।

তবে যে ব্যক্তি বুকিং করেছিলেন, অভিযানের সময় তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফোন করা হলেও তিনি ঘটনাস্থলে হাজির হয়নি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে শামুকসহ বিভিন্ন প্রজাতির প্রাণী আহরণ সরকারিভাবে নিষিদ্ধ। তবুও অসাধু চক্রগুলো গোপনে সংগ্রহ করে পাচার করে আসছে।

অভিযান প্রসঙ্গে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানিয়েছেন, উদ্ধারকৃত শামুকের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বন আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও অভিযান শেষে উদ্ধারকৃত শামুকগুলো বন বিভাগের জিম্মায় নেওয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, পরিবেশবিধ্বংসী এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় পরিবেশকর্মীদের মতে, কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে পাচারের এই নতুন কৌশল রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা এবং কঠোর নজরদারি জরুরি। অন্যথায় সুন্দরবনের মতো সংবেদনশীল বাস্তুতন্ত্রের জন্য এটি বড় হুমকি হয়ে উঠতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০