বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তরুণদের সঙ্গে ফুটবল খেললেন ভারতের প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: সিকিম সফরের দ্বিতীয় দিনে এক ভিন্ন মেজাজে ধরা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে গ্যাংটকে একদল তরুণ ফুটবলারের সঙ্গে মাঠে বল পায়ে সময় কাটাতে দেখা গেছে তাকে।

তেরঙা খচিত নীল স্পোর্টস জ্যাকেট পরে তরুণ অ্যাথলেটদের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর এই অনানুষ্ঠানিক মুহূর্তটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।

নিজের এই অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘গ্যাংটকে ফুটবলের একটি সকাল! আমরা শিখেছি, খেলেছি এবং উদযাপন করেছি।

তবে সবকিছুর ঊর্ধ্বে, আমরা খেলাটি প্রাণভরে উপভোগ করেছি।’
অন্য একটি পোস্টে এই সেশনটিকে ‘প্রাণবন্ত’ হিসেবে বর্ণনা করে তিনি আরও লিখেছেন, ‘সিকিমের মনোরম সকালে আমার তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার চেয়ে আনন্দদায়ক আর কিছুই হতে পারে না!’

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নরেন্দ্র মোদী তার এই দুই দিনের সফরে সিকিম রাজ্যত্বের ৫০ বছর পূর্তি (গোল্ডেন জুবিলি) উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।

ঐতিহাসিক এই দিনটি স্মরণীয় করে রাখতে তিনি রাজ্যজুড়ে ৪ হাজার কোটি রুপির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন এবং কৃষিখাতের গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ।
উল্লেখ্য, গত বছর মে মাসে আবহাওয়া অনুকূলে না থাকায় সিকিম সফর বাতিল করতে হয়েছিল মোদীকে। সে সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি সিকিমবাসীকে কথা দিয়েছিলেন যে, ভবিষ্যতে তিনি সশরীরে উপস্থিত হবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই এবারের এই বর্ণাঢ্য সফর। সোমবার সন্ধ্যায় পৌঁছানোর পর তিনি শহরে একটি বর্ণিল রোডশো-তেও অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

কয়রায় জলবায়ু ঝুঁকি, স্থানচ্যুতি ও সামাজিক সুরক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন

রাজনৈতিক ফায়দার জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করা হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার শঙ্কা

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

শিগগিরই স্বাভাবিক হবে ভারতের ভিসা প্রক্রিয়া: পররাষ্ট্রমন্ত্রী

তরুণদের সঙ্গে ফুটবল খেললেন ভারতের প্রধানমন্ত্রী

আল্লাহর কাছে প্রিয় ১০ আমল

১০

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

১১

শামীমের ‘৩৬০ ডিগ্রি ব্যাটিং’ দেখে অবাক কিউই ব্যাটার

১২

বুড়িগোয়ালিনীতে আইনগত সহায়তা দিবস পালিত

১৩

পাইকগাছায় আইনগত সহায়তা দিবস পালিত

১৪

২০২৬ বিশ্বকাপে কার্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন

১৫

সাতক্ষীরায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৬

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

১৭

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

১৮

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

১৯

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705