বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় আইনগত সহায়তা দিবস পালিত

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা লিগ্যাল এইড কমিটি।

শুরুতেই আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য এক সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে আইনজীবী সমিতির মিলনায়তনে উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ হযরত আলীর সভাপতিত্বে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আককাছ আলি। সেরেস্তাদার ইকরামুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, মোজাফফর হাসান, প্রদীশ কুমার হালদার, শফিকুল ইসলাম কচি, বেলাল উদ্দিন, রেহেনা পারভীন, রাশনা শারমিন আঁখি ও বৃষ্টি সাধু।

দিবসটি পালনে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!