বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজনৈতিক ফায়দার জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করা হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো বাস্তব পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতে একটি নির্দিষ্ট সময়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করা হয়েছিল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি ওই শব্দকে এখন আর স্বীকৃতি দিই না।

আমাদের দেশে বর্তমানে এ ধরনের কোনো তৎপরতা নেই। পৃথিবীর সব দেশেই কিছু চরমপন্থি বা র‌্যাডিক্যাল গ্রুপ থাকতে পারে, তবে সেটাকে জঙ্গিবাদ বলা যাবে না।

তিনি দাবি করেন, অতীতে একটি শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে সেই ধরনের পরিস্থিতির কোনো অস্তিত্ব নেই।

কোস্ট গার্ডের কার্যক্রম প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নদীমাতৃক বাংলাদেশে উপকূলীয় এলাকার পাশাপাশি নদীপথেও বাহিনীর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে হাওর অঞ্চলেও কোস্ট গার্ডের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, বর্তমানে প্রায় পাঁচ হাজার সদস্যের কোস্ট গার্ডকে পর্যায়ক্রমে ১০ হাজারে উন্নীত করা হবে। একই সঙ্গে বাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা বাড়ানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গম উপকূলীয় ও জলপথ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করা জরুরি। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবেলায় বাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে সেনাবাহিনীর মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হচ্ছে। খুব শিগগিরই এ মোতায়েন আরও সীমিত হয়ে আসবে।

তিনি আরও জানান, জাতীয় দিবস বা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।

দেশের উপকূলীয় ও দুর্গম জলপথ এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!