দেবহাটা প্রতিনিধি: ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা থানার ওসি অব্দুল আলিম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, সমবায় অফিসার মনোজিত মন্ডল, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও প্রান্তিক পর্যায়ের নারীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, সাধারণ মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করতে লিগাল এইড সেবা চালু করেছে।
মন্তব্য করুন