বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ অন্য একটি মামলায় শুনানির জন্য হাজির করা হলে পলক নিজেই একথা জানান।

এ সময় তিনি শারীরিক অবস্থার বিষয়টি তুলে ধরেন। পরে বিচারক তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

এদিন মোহাম্মদপুর থানার একটি মামলার চার্জশুনানির জন্য পলককে হাজির করা হয়। শুনানির সময় পলক আদালতকে জানান, গত ১৯ এপ্রিল শুনানিতে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে তিনি আহত হন।

তার আইনজীবীর মাধ্যমে বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে বিচারক বিষয়টি নথিভুক্ত করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

পরে পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জানান, দুর্ঘটনায় পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন।

আদালতকে বিষয়টি অবহিত করার পর বিচারক তার চিকিৎসার বিষয়ে নির্দেশনা দেন।

পলকের আরেক আইনজীবী এম. লিটন আহমেদ জানান, ট্রাইব্যুনালে শুনানি শেষে গত ১৯ এপ্রিল পলককে কারাগারে নেওয়া হচ্ছিল।

সেদিন বিকেলে পোস্তগোলা ব্রিজ পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে আরেকটি গাড়ির দুর্ঘটনায় তাদের প্রিজনভ্যানে ধাক্কা লাগে।

প্রিজনভ্যানে জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ আরও অনেকে ছিলেন।

২০২৪ সালের ১৪ আগস্ট রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে পলকসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১০

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১১

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১২

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৩

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৪

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৫

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৭

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৮

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৯

কয়রায় জলবায়ু ঝুঁকি, স্থানচ্যুতি ও সামাজিক সুরক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705