বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ এপ্রিল ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশে জনবল বাড়াতে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর মধ্যে ৫০০টি এএসপি (সহকারী পুলিশ সুপার) পদ, ৪ হাজার এসআই (নিরস্ত্র) এবং ১০ হাজার কনস্টেবল পদ রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, বর্তমানে পুলিশ বাহিনীতে মোট পদের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি। এর মধ্যে পুলিশি পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি এবং নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি। এ ছাড়া ২ হাজার ৭৬২টি পদ রয়েছে আউটসোর্সিংয়ের আওতায়।

বাহিনীকে আরও গতিশীল করতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্য়েই ২ হাজার ৭০৩টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার এএসআই (সহকারী উপপরিদর্শক) নিয়োগের পরিকল্পনাও সরকারের রয়েছে।

একই অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েক মাসে দেশে সংঘটিত অপরাধ ও আইনি ব্যবস্থার পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ৪৬৪টি হত্যা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় এখন পর্যন্ত ৬৬৬ জন ধর্ষণ মামলার আসামি এবং ৬০৪ জন হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে আইনি প্রক্রিয়ায় হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন আসামি জামিনে রয়েছেন বলে জানান তিনি।

গুরুতর এসব অপরাধের বিচার নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রতিটি মামলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুততম সময়ে আদালতে নিখুঁত অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের জন্য প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০