বাংলাদেশ, সোমবার, ২৫ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাশার আল-আসাদ এখন মস্কোয়, জানালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন। ক্রেমলিনের সূত্র উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, মানবিক দিক বিবেচনা করে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের একটি সূত্র বলেছে, রাশিয়া সবসময় সিরিয়ার সংকটের একটি রাজনৈতিক সমাধানের পক্ষে ছিল। আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনার পুনরারম্ভের জন্য জোর দিচ্ছি।

তাসের খবরে আরও বলা হয়েছে, রাশিয়ার কর্মকর্তারা সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন। বিদ্রোহীরা সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।

এদিকে, সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান করেছে রাশিয়া। জাতিসংঘে দেশটির প্রথম উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি জানান, সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কূটনৈতিক সূত্রগুলো বৈঠকের সময় নিশ্চিত করেছে। পলিয়ানস্কি বলেন, আসাদ সরকারের পতনের গভীরতা এবং এর প্রভাব রাশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য কী হতে পারে, তা এখনই বলা কঠিন।

তিনি আরও জানান, গোলান মালভূমির জাতিসংঘ-নিয়ন্ত্রিত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলের সাময়িক দখল নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ : তৌহিদ হোসেন

নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে দেবহাটায় মানববন্ধন

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

ঘূর্ণিঝড় আইলা: কার্যকর অভিযোজন ব্যবস্থা ব্যতীত মানবিক বিপর্যয় ঠেকানো কঠিন || আশিকুজ্জামান

উপকূল রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্পে চাঁদাবাজির অভিযোগে মামলা

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন

১০ অঞ্চলে ৪৫ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

বিশ্বকাপের আগে মেসির চোট, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

মুচলেকার পর শাকিব খানের সিনেমার স্থগিতাদেশ প্রত্যাহার

১০

সাকিবের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ অভিনেত্রীর

১১

মুমিনের জীবনে হজের শিক্ষা ও প্রভাব

১২

আজ থেকে শুরু সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি

১৩

কোরবানির পশুর বয়স কত বছর হওয়া জরুরি

১৪

আইলার ক্ষত শুকায়নি আজও

১৫

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৭ জন নিহত

১৬

কালিগঞ্জে প্রেমিক যুগলকে জিম্মি করে টাকা-মোবাইল ছিনতাই, প্রাইভেটকারসহ চালক আটক

১৭

স্বাধীন সাংবাদিকতা বনাম আর্থিক নিরাপত্তা || এস এম নাহিদ হাসান

১৮

বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা

১৯

জলবায়ু সংকট মোকাবেলার প্রাকৃতিক হাতিয়ার ‘কার্বন সিংক’ || তারিক ইসলাম

২০
error: Content is protected !!