বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ আগস্ট ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেয়েকে নয়, ছেলেকে বলুন তাড়াতাড়ি বাড়ি ফিরতে : মিমি

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর রাজ্যজুড়ে হুলুস্থুল কাণ্ড। বিচারের দাবিতে চলছে প্রতিবাদ। এরই মাঝে মহিলাদের নিরাপত্তায় জোর দিতে একাধিক পদক্ষেপ ঘোষণা করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় নতুন কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন। এর মধ্যে অন্যতম- মহিলাদের রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে।

এই ঘোষণার পর সরকারের সিদ্ধান্তে আরও বিরক্ত হয়েছেন সাধারণ মানুষ। প্রশ্ন তুলেছেন, যে মহিলারা রাত দখল করে পথে নেমেছেন, তাদেরকেই কি না রাতে কাজ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলছে প্রশাসন?

এদিকে সরকারি এই ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। একটি পোস্টার শেয়ার করেছেন তিনি। যেখানে কিছু কথা লাল কালিতে কাটা। আর কিছু কথা রেখে দেওয়া হয়েছে। রেখে দেওয়া কথাগুললো হলো, ছেলেটি তাকে ধর্ষণ করেছে, নিজের ছেলেকে শিক্ষা দিন, আপনার ছেলেকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলুন, তাহলেই নিরাপত্তা বজায় থাকবে।

ঠিক এর আগে, সে ধর্ষিতা, মেয়েকে রক্ষা করুন, আর মেয়েদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন এই কথাগুলো লাল কালিতে দাগ টেনে কেটে দেওয়া হয়েছে।

অর্থাৎ মিমি বলতে চেয়েছেন, মেয়েটিকে ধর্ষিতা বলার আগে ছেলেটি যে ধর্ষণ করেছে সেটা বলা হোক। মেয়েকে সামলে রাখুন বলার পরিবর্তে ছেলেকে সঠিক শিক্ষা দিন। মেয়েকে নয়, বরং ছেলেকে বলুন তাড়াতাড়ি বাড়ি ফিরতে, তাহলেই নিরাপত্তা বজায় থাকবে। কারণ, দোষী তো পুরুষ, নারী নয়। তাই বারবার মেয়েদেরই কেন সমঝোতা করতে হবে? সেই প্রশ্নই তুলেছেন মিমি চক্রবর্তী।

মিমির এই কড়া বক্তব্যকে সমর্থন করেছেন অভিনেত্রী রাইমা সেন। তিনি মিমির বার্তা নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে শুরু থেকেই নির্যাতিতার বিচারের দাবিতে সরব হয়েছেন মিমি। পথেও নেমেছেন। তার দাবি ছিল, ‘দোষীর এমন শাস্তি হোক, যেন অপর কেউ এ ধরনের অপরাধের কথা ভাবলেই মেরুদণ্ড কেঁপে ওঠে।’

এদিকে রাজ্য সরকারের মহিলাদের নাইট ডিউটি থেকে অব্য়াহতি দেওয়ার সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভের আগুন জ্বলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!