বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ আগস্ট ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই সহোদরকে বেদম মারপিট, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনা ক্যাম্পে অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের পাকাপোলের মোড় সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং লিডার সুলতান ও বাবুর নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত পরিকল্পিতভাবে সাংবাদিক রবিউল ইসলামের দুই পুত্রকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও মারাত্মক জখম করেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক রবিউল ইসলাম বাদী হয়ে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

কিশোর গ্যাং লিডার সুলতান শহরের পলাশপোল এলাকার মন্টুর ছেলে ও বাবু একই এলাকার টুকুর ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পাকাপোলের মোড় সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং লিডার সুলতান ও বাবুর নেতৃত্বে ৪-৫ জন দুর্বৃত্ত আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের নবমুসলিম আব্দুল্লাহ গাজীকে মারপিট করে এবং তার কাছ থেকে তার মানি ব্যাগসহ নয় হাজার টাকা ছিনতাই করে নেয়। এসময় সাংবাদিক রবিউল ইসলামের বড় ছেলে আল শাহরিয়ার রুমনসহ একাধিক ব্যক্তি ঠেকানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা রুমনের উপর ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেয়। এর কিছুক্ষণ পর ঘটনা স্থল থেকে রুমন নিউ মার্কেট এলাকায় যাওয়ার পথিমধ্যে ভূমি অফিসের সামনে গেলে উক্ত দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে তাকে মারপিট শুরু করে। একপর্যায়ে তাদের মারপিটে তার মাথা ফেটে যায় ও বাম চোখ মারাত্মক জখম হয়। এসময় সাংবাদিক রবিউল ইসলামের ছোট ছেলে মেহেরব রুহান ঘটনাস্থলে এসে তার ভাইকে মারাত্মক জখম অবস্থায় দেখে কাঁদতে কাঁদতে সে তার ভাইকে ঠেকাতে যায়। এ সময় উক্ত দুর্বৃত্তরা তার উপরও আক্রমণ করে। তার মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারপিট ও জখম করে। একপর্যায়ে তারা যখন দুই ভাই গুরুতর আহত হয় তখন দুর্বৃত্তরা তাদের পালসার মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে এতে অগ্নিসংযোগের জন্য পেট্রোল ঢেলে দেয়। আহত দুই ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হওয়ার তাদের অন্যান্য ছাত্র-ছাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে।

লিখিত অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, উক্ত দুর্বৃত্তরা এলাকার চিহ্নিত মাদকসেবী, ছিনতাইকারী ও অস্ত্রধারী। তিনি তার সন্তানদের ক্ষয়ক্ষতিসহ ন্যায় বিচার ও জীবননাশের হুমকি থেকে সুবিচার পেতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০