
ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রদান ও সাতক্ষীরার উন্নয়ন ভাবনায় তরুণদের সম্পৃক্তকরণের দাবি নিয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে মতবিনিময় করেছে জাস্টিস ফর জুলাই সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এসব দাবি জানান তারা।
এসময় তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ ও জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যালেন্ডার হস্তান্তর করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জাস্টিস ফর জুলাই সাতক্ষীরার আহবায়ক ইখতেয়ারউদ্দীন, যুগ্ম আহব্বায়ক সায়েম রহমান সিয়াম, সোহাগ হোসেন, ইমরান বাসার, সদস্য সচিব ঝুমা মারিয়াম, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম, রত্না পারভীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জিল্লুর রহমান, আনিসুর রহমান, মাহমুদুল হাসান, মাছুদুর রহমান, নাজমুস সাকিব, সাব্বির হোসেন, জুবায়ের, নাহিদ হোসেন প্রমুখ।

মন্তব্য করুন