বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৫ আগস্ট ২০২৪, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বনজীবীদের সমস্যা দূরীকরণে অ্যাডভোকেসি সভা

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে বনজীবীদের সমস্যা দূরীকরণে লবি অ্যান্ড অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ আগস্ট) শ্যামনগরের টাইগার পয়েন্টে বেসরকারি সংস্থা সুশীলন এর আয়োজনে ও উন্নয়ন সংস্থা ল্যান্ডেসা-এর আর্থিক সহায়তায় ম্যানগ্রোভ ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ ও লাইভলিহুডস প্রজেক্টের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন বিষয়ক সহ-ব্যবস্থাপনা কমিটি সিএমসি’র সাতক্ষীরা রেঞ্জের সভাপতি মাহমুদা আক্তার।

সভায় সুশীলনের উপ-পরিচালক শাহিনা পারভিন প্রকল্পের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমসির সাতক্ষীরা রেঞ্জের সহ-সভাপতি জুলেখা বেগম, সিএমসির কোষাধ্যক্ষ ফরিদা পারভিন, পিপলস ফোরামের সভাপতি আব্দুর রশিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিও এর নির্বাহী পরিচালক মোঃ আল ইমরান, আব্দুর রকিব হায়দার, সিপিজি এর সদস্য পঞ্চি রানী ও ভিসিএফ এর সদস্যবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সমস্যা সমাধানের ব্যাপারে গুরুত্ব আরোপের পাশাপাশি উপস্থিত সকলে মিলে বনজীবীদের উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০